World
মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের অবস্থা দেখে হতবাক পর্যবেক্ষকেরা
থাইল্যান্ডের একটি বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। গত বুধবার রণতরিটি বন্দরে ভিড়লে এর অবস্থা দেখে হতবাক হন পর্যবেক্ষকেরা। প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ বিশালাকার এই যুদ্ধজাহাজের সামনের অংশ
লেখক সিএনএন81K বার পড়া
থাইল্যান্ডের একটি বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। গত বুধবার রণতরিটি বন্দরে ভিড়লে এর অবস্থা দেখে হতবাক হন পর্যবেক্ষকেরা। প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ বিশালাকার এই যুদ্ধজাহাজের সামনের অংশ থেকে পেছনের অংশ পর্যন্ত পুরো বাইরের কাঠামোতে মরিচা ধরেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এমনটা হওয়ার ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গত নভেম্বরে সান ডিয়েগোর ঘাঁটি ছাড়ে জাহাজটি। এরপর টানা ২৮৬ দিন এটি সাগরেই কাটিয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কয়েক মাস যুদ্ধ ও নৌ অবরোধে অংশ নেয় রণতরিটি।



