ইন্দোনেশিয়ায় স্কুলে বিনা মূল্যের খাবার কর্মসূচির খাবার খেয়ে তিন দিনে ১ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। এর মধ্যে মধ্য জাভা প্রদেশে অসুস্থ হয়েছেন ৭৭৭ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক এ তথ্য জানান।
মধ্য জাভার লাসেম এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৫২ শিক্ষার্থী ও ২৫ শিক্ষক গত বুধবার বিনা মূল্যের খাবার খাওয়ার পর ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাঁদের খাবারে ছিল গ্রিল করা মুরগির মাংস।