World
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশী আটক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টাকালে বাংলাদেশসহ তিনটি দেশের প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। গতকাল বুধবার উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকার সীমান্তে দুটি পৃথক অভি
লেখক এএফপি90K বার পড়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টাকালে বাংলাদেশসহ তিনটি দেশের প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। গতকাল বুধবার উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকার সীমান্তে দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার পুলিশ এই তথ্য জানায়।
সীমান্ত পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, আটক অভিবাসনপ্রত্যাশীদের বড় অংশ বাংলাদেশি নাগরিক। প্রথম অভিযানে একটি দল থেকে মোট ৬৩ জনকে আটক করে পুলিশ। এই দলে ২৩ জন বাংলাদেশি এবং ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন।



