World
নিউইয়র্কের স্কুলে এক বছর এআই ব্যবহার নয়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য এক বছর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। এর আওতায় পড়বে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাথীরা। শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার সীমিত করার লক্ষ্য
লেখক সিএনএন37K বার পড়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সরকারি স্কুলে শিক্ষার্থীদের জন্য এক বছর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। এর আওতায় পড়বে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাথীরা। শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার সীমিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর প্রভাব পড়বে নিউইয়র্কের সরকারি স্কুলগুলোর প্রায় ছয় লাখ শিক্ষার্থীর ওপর। সংখ্যাটি শহরের সরকারি স্কুলের মোট স্কুলশিক্ষার্থীর তিন ভাগের দুই ভাগ।
এআই নিষিদ্ধের পেছনে মামদানির যুক্তি হলো শিক্ষার্থীদের চিন্তাভাবনা করার ক্ষমতা ধরে রাখা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যকার সম্পর্ক রক্ষা করাই এই সিদ্ধান্তের লক্ষ্য। তিনি বলেন, ‘প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো আমাদের বিশ্বাস করাতে চায় যে প্রাথমিক শিক্ষায় এআই ব্যবহার প্রয়োজনীয়। আমরা বিষয়টি এভাবে দেখি না।’



