World
রাহুলের ছবি-নাম থাকা কনটেন্ট সরানোর অভিযোগে বিক্ষোভের পর এবার মেটার বিরুদ্ধে মামলা কংগ্রেসের
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আধেয় (কনটেন্ট) সরানোর অভিযোগে প্রযুক্তি কোম্পানি মেটা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে মামলা করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার দলটির কর্মকর্তারা বা
লেখক এএফপি30K বার পড়া

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আধেয় (কনটেন্ট) সরানোর অভিযোগে প্রযুক্তি কোম্পানি মেটা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে মামলা করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার দলটির কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে এমন আধেয় শনাক্ত ও সীমিত করতে হয়, যা আগে সরিয়ে ফেলা কোনো আধেয়ের সঙ্গে হুবহু মিলে যায়।


