পোপ ফ্রান্সিস তাঁর ধর্মীয় জীবনে তিনবার ‘শয়তানের দর্শন’ পেয়েছেন বলে ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে, আর তৃতীয়টি ২০১৮ সালে চিলি সফরের পর। ভ্যাটিকান গতকাল মঙ্গলবার ডায়েরির এই অংশবিশেষ প্রকাশ করেছে। ফ্রান্সিস ডায়েরিতে আরও লিখেছেন, ধর্মযাজকদের যৌন নির্যাতন কেলেঙ্কারির প্রকৃত ভয়াবহতা বুঝতে পেরে তিনি যেন ‘নরকের দরজা’ দেখেছিলেন।
ফ্রান্সিস ২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে লিখেছেন, ‘রোমে ফেরার কয়েক দিন পর আমি একটি বৈঠকে ছিলাম। আমি তাঁকে দেখলাম এবং তাঁর কণ্ঠে বিজয়ের সুর শুনলাম। শয়তান বলল, “এখন আমি যা চেয়েছিলাম, তার সবই পেয়ে গেছি”।’