মালয়েশিয়া সরকার সে দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের হাজারো শরণার্থীকে দেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে। অথচ কয়েক দিন আগেই আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গোষ্ঠীনিধন বা জাতিগত হত্যা (জেনোসাইড) চালিয়েছে।
মালয়েশিয়া সরকারও স্বীকার করেছে, তাদের দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থীরা নিজ দেশে জান্তা সরকারের ‘নৃশংসতার’ শিকার হয়েছে।