World
ট্রাম্পের শুল্কের খড়্গে আবার পড়তে যাচ্ছে ভারত
যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে ভারত। অবশ্য শুধু ভারত নয়, আরও ডজনখানেক দেশ ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় থাকতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, এসব দেশ নিজেদের অভ্যন্তরীণ শি
লেখক এনডিটিভি37K বার পড়া

যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে ভারত। অবশ্য শুধু ভারত নয়, আরও ডজনখানেক দেশ ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় থাকতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, এসব দেশ নিজেদের অভ্যন্তরীণ শিল্প উৎপাদনে সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এই নতুন শুল্কের নিশানায় থাকতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি প্রধান অর্থনীতির দেশ। কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসনের শুল্ক নিয়ে তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।



