সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রিয়াদ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত রিয়াদ টাওয়ারে এ হামলায় ১১ জন আহত হয়েছেন। রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর।
সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৯ জন বিদেশি ও ২ জন সৌদি আরবের নাগরিক। বিদেশিদের মধ্যে চারজন হলেন মিসরীয়। এ ছাড়া তিনজন নেপালের ও দুজন ভারতের নাগরিক।