World
এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুমকি দিল রাশিয়া
প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি এখন স
লেখক আল–জাজিরা87K বার পড়া

প্রতিবেশী বাল্টিক দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে একের পর এক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি এখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
সম্প্রতি এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে তাদের সব সীমান্তপথ বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এ ছাড়া বাল্টিক সাগরে একটি রুশ জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও ঘটেছে।
এর জেরে গতকাল সোমবার মস্কো থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এল।



