World
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এ ব্যবস্
লেখক আল–জাজিরা55K বার পড়া

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এ ব্যবস্থার সাহায্যে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।
নতুন উৎক্ষেপণব্যবস্থাটি আগে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার চেয়ে উন্নত বলে মনে হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো।
তরল জ্বালানি বেশি কার্যকর। এ ধরনের জ্বালানি ব্যবহার করলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পান পরিচালনাকারীরা।

