ইউক্রেনের ক্রিভি রিহ শহরে গত শুক্রবার রাতে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় ৭ বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক প্যারামেডিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে চালানো এ হামলায় প্রথমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় আঘাত হানে। পরে উদ্ধারকাজে আসা কর্মীদের লক্ষ্য করে জেট ইঞ্জিনচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়। কিছুক্ষণ পর একই স্থানে তৃতীয় দফায় ড্রোন হামলা চালানো হয়। শহরের মেয়র ওলেক্সান্দর ভিলকুল এ কথা জানিয়েছেন।