World
‘আমি হাসপাতালের ঘণ্টাটা বাজাইনি’, বললেন কেট মিডলটন
যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন বলেছেন, ‘ক্যানসার সত্যিই মানুষকে বদলে দেয়।’ বিবিসিতে শিগগিরই প্রচার হতে যাওয়া ‘হিল’ নামের একটি প্রামাণ্যচিত্রে তিনি এ কথা বলেছেন।
লেখক বিবিসি33K বার পড়া

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন বলেছেন, ‘ক্যানসার সত্যিই মানুষকে বদলে দেয়।’ বিবিসিতে শিগগিরই প্রচার হতে যাওয়া ‘হিল’ নামের একটি প্রামাণ্যচিত্রে তিনি এ কথা বলেছেন।
প্রামাণ্যচিত্রটির প্রকাশিত আগাম দৃশ্যে কেট বলেন, ‘এটা আপনার শরীর বদলে দেয়, শারীরিক দিক থেকে আপনাকে পুরোপুরি পাল্টে দেয়। কিন্তু ক্যানসার শনাক্ত হওয়ার পর আপনার ভেতরে আরও অনেক গভীরে পরিবর্তন আসে।’ অসুস্থতা ও সেরে ওঠা নিয়ে কেটের ব্যক্তিগত ভাবনা উঠে এসেছে প্রামাণ্যচিত্রটিতে।
অত্যন্ত ব্যক্তিগত এ তথ্যচিত্র আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রদর্শন করা হবে। এতে ক্যানসার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাবেন কেট। তিনি বলেছেন, ‘সেরে ওঠা একটা যাত্রা।’


