বছরের পর বছর নিজ দেশে যুদ্ধ চালিয়ে যাওয়া, তার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তা সত্ত্বেও কীভাবে হুতিরা দিন দিন নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি হয়ে উঠছে? কোথা থেকে তাদের অর্থ ও অস্ত্রের জোগান আসছে? জনমনে আছে এমন নানা প্রশ্ন। আর তারই উত্তর জানার চেষ্টা এই প্রতিবেদনে।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে এ বছরের মার্চে যুদ্ধে যোগ দেন ১৯ বছর বয়সী মোহাম্মদ (পুরো নাম নেই)। তিনি হুতি বাহিনীর একজন যোদ্ধা হিসেবে লড়াই করছেন। কয়েক মাস ধরে সেখানে একটানা লড়াই চলছে। হুতিরা একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সামনের দিকে এগোচ্ছে।