রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জেনোসাইড (জাতিগত হত্যা) চালিয়েছে—জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া এ রায়ে ‘গভীর হতাশা’ প্রকাশ করেছে দেশটি।
গতকাল শুক্রবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আদালতের রায়টি ভিন্নমতসহ ঘোষণা করা হয়েছে। ফলে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়নি, বিষয়টি লক্ষ করা প্রয়োজন।’
আন্তর্জাতিক বিচার আদালত যুগান্তকারী রায়ে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগ চালিয়েছে।