World
রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপি ধরাশায়ী, কংগ্রেসের জয়জয়কার
ভারতের রাজস্থান রাজ্যে পঞ্চায়েত ভোটে বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হলো কংগ্রেস। মাত্র দেড় মাসের মধ্যে রাজ্য রাজনীতির এই রূপ বদল শাসক বিজেপিকে যেমন হতাশ করেছে, তেমনই উৎফুল্ল করে তুলেছে কংগ্রেসকে। গত সেপ্টেম্বরে রাজস্থানের শহরা
লেখক প্রতিনিধি33K বার পড়া

ভারতের রাজস্থান রাজ্যে পঞ্চায়েত ভোটে বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হলো কংগ্রেস। মাত্র দেড় মাসের মধ্যে রাজ্য রাজনীতির এই রূপ বদল শাসক বিজেপিকে যেমন হতাশ করেছে, তেমনই উৎফুল্ল করে তুলেছে কংগ্রেসকে। গত সেপ্টেম্বরে রাজস্থানের শহরাঞ্চলের পৌরসভা ভোটে শাসক দল বিজেপি তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছিল। দেড় মাসের মধ্যে গ্রামাঞ্চল দখল করে কংগ্রেস চিন্তায় রাখল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলকে।
রাজ্যের ৪১টি জেলা পরিষদের মধ্যে ৩৭টির ফল পাওয়া গেছে। কংগ্রেস ২৫টি জেলা পরিষদ জিতেছে। সেখানে তারাই বোর্ড গঠন করবে। বিজেপি পেয়েছে মাত্র ৯টি। একটি জেলা পরিষদ যাবে স্বতন্ত্রের দখলে। বাকি দুটিতে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।


