ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে। দেশটিতে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ অভিযানের’ প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর এ হামলা চালানো হয়।
ইয়েমেনে নতুন করে লড়াই শুরু হওয়ার পর সৌদি আরবকেও একের পর এক হামলার মুখে পড়তে হচ্ছে। গত জুলাইয়ে সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হয়। সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে রিয়াদ, আর তাদের বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।