World
ভারতের উত্তর থেকে পূর্ব, বুলডোজারে মুসলিম স্থাপনা গুঁড়িয়ে দেওয়া চলছেই
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া অঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার দিয়ে মুসলিম স্থাপনা ও এই সম্প্রদায়ের বাড়িরঘর উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। উভয
লেখক সংবাদদাতা89K বার পড়া
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া অঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার দিয়ে মুসলিম স্থাপনা ও এই সম্প্রদায়ের বাড়িরঘর উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। উভয় ক্ষেত্রেই উচ্ছেদের পদ্ধতি, স্বচ্ছতা ও মানবিক দিক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই দুই রাজ্যেই হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায়।
মধ্যপ্রদেশের খান্ডোয়ার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছিল জেলা প্রশাসন।



