World
অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই অপরাধীর কারাদণ্ড স্থগিত হওয়ার খবর জানাজানির পর সপরিবার গুজরাট ছেড়েছেন সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানু। বিলকিসের আত্মীয়স্বজন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট ওই রায়
লেখক প্রতিনিধি94K বার পড়া

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই অপরাধীর কারাদণ্ড স্থগিত হওয়ার খবর জানাজানির পর সপরিবার গুজরাট ছেড়েছেন সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানু। বিলকিসের আত্মীয়স্বজন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট ওই রায় দিয়েছেন একতরফাভাবে। ভয় ও নিরাপত্তাহীনতায় ভোগা বিলকিস ও তাঁর পরিবার রায় জানার পর এই মাসের গোড়ায় রাজ্য ছেড়ে অন্যত্র চলে গেছেন।
২০০২ সালের ৩ মার্চ গুজরাটে দাঙ্গা চলাকালে ১৯ বছর বয়সী বিলকিস বানু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সে সময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় তাঁর ৩ বছর বয়সী শিশুকন্যা সালেহাসহ পরিবারের ৭ সদস্যকে হত্যা করা হয়।



