মাঝ আকাশে উড়োজাহাজের ককপিটে মহাহট্টগোল। ছুরিকাঘাতের শিকার হন পাইলট। রক্তাক্ত হলেও নিয়ন্ত্রণ ছাড়েননি তিনি। পরে উড়োজাহাজটিতে থাকা আরও দুজন পাইলট উড়োজাহাজ নিয়ন্ত্রণে নেন। নিরাপদে অবতরণ করান। এ ঘটনায় ভারতীয় পাইলট স্মিথ মছারের সাহসিকতা দেশে–বিদেশে প্রশংসায় ভেসেছে। এবার ওই দুই পাইলটের নামও প্রকাশ্যে এসেছে।
ঘটনাটি গত ৩০ সেপ্টেম্বরের। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের যাত্রীবাহী এ উড়োজাহাজ। যাত্রী ছিলেন ১৭৪ জন। ঘটনার সময় উড়োজাহাজটি ওমানের আকাশসীমায় ছিল।