World
মিশিগানে সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের
যুক্তরাষ্ট্রের মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য। দলীয় প্রার্থী আবদুল আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন।
লেখক বিবিসি47K বার পড়া

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এক কংগ্রেস সদস্য। দলীয় প্রার্থী আবদুল আল–সাইয়েদের সঙ্গে বিরোধের জেরে তিনি এমনটা করেছেন।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এই সদস্যের নাম হ্যালি স্টিভেন্স। মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে তিনি আবদুল আল–সাইয়েদের কাছে হেরে যান।



