World
রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি
ভারতের নয়াদিল্লির রামলীলা ময়দানের জনসভা সফল না ব্যর্থ, বিরোধীদের দাবি অনুযায়ী ভিড় আসল না নকল, তা নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। ভারতের শাসক দল বিজেপি ভিড় নিয়ে প্রশ্নই শুধু তোলেনি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন,
লেখক প্রতিনিধি98K বার পড়া

ভারতের নয়াদিল্লির রামলীলা ময়দানের জনসভা সফল না ব্যর্থ, বিরোধীদের দাবি অনুযায়ী ভিড় আসল না নকল, তা নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। ভারতের শাসক দল বিজেপি ভিড় নিয়ে প্রশ্নই শুধু তোলেনি, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, নকল ভিড় দেখাতে কংগ্রেস নেতৃত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়েছে। কিন্তু তাও সেটি নাকি তারা ঠিকমতো করতে পারেনি।
রিজিজু এই দাবি জানিয়ে কংগ্রেস নেতাদের পাঠানো জমায়েতের ছবি দেখিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভিড় দেখাতে এআইয়ের ব্যবহারটাও তারা ঠিকঠাক করতে পারেনি।



