বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভাই জয়ী হতে চলেছেন। বুথফেরত জরিপে এমন আভাসই পাওয়া গেছে। এরই মধ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজয় স্বীকার করে নিয়েছেন।
একাধিক বুথফেরত জরিপের প্রাথমিক হিসাব অনুযায়ী, গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ইয়োতোভা ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। তিনি রাশিয়ার সঙ্গে সংলাপের পক্ষে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধী।
চূড়ান্ত সরকারি ফলাফলও যদি একই থাকে, তবে ইয়োতোভা হবেন বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট।