World
শান্তিপূর্ণ বিক্ষোভের পর জার্মানির একাধিক শহরে সহিংসতা
জার্মানিজুড়ে গতকাল শনিবার জেন-জিদের একটি সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। দিনের অধিকাংশ সময় আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সন্ধ্যায় কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে।
লেখক সরাফ আহমেদ75K বার পড়া

জার্মানিজুড়ে গতকাল শনিবার জেন-জিদের একটি সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। দিনের অধিকাংশ সময় আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সন্ধ্যায় কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে।
সহিংসতার এসব ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে।
দ্য জাইট পত্রিকা জানিয়েছে, পুলিশের ট্রেড ইউনিয়নের ফেডারেল পুলিশ শাখার চেয়ারম্যান আন্দ্রেয়াস রসকপ্ফ রাইনিশে পোস্ট পত্রিকাকে বলেছেন, জেন-জিদের বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল। তবে মূল কর্মসূচি শেষ হওয়ার পর ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, স্টুটগার্ট ও কোলনে পরিস্থিতির অবনতি ঘটে।



