World
ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি
ইসরায়েলে প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে হাজারো মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছেন। পার্লামেন্ট নির্বাচনে ৬৭ আসন পাওয়া নেতানিয়াহুবিরোধী ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোকে একত্র হয়ে জোট সরকার
লেখক তথ্যসূত্র:69K বার পড়া
ইসরায়েলে প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে হাজারো মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছেন। পার্লামেন্ট নির্বাচনে ৬৭ আসন পাওয়া নেতানিয়াহুবিরোধী ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোকে একত্র হয়ে জোট সরকার গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় দুই হাজার মানুষ জড়ো হন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। যেমন ‘ইহুদি ও আরবরা একে অপরের শত্রু হতে চায় না’, ‘বর্ণবাদের বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে’। বিক্ষোভকারীদের হাতে বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডও ছিল।



