ইহুদি ও আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনের সমর্থনে স্থানীয় সময় আজ শনিবার রাতে ইসরায়েলজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার রাতেও বহু মানুষ ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে প্ল্যাকার্ড–ব্যানার হাতে জড়ো হয়েছিলেন।
ইসরায়েলে ভোটের পর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিক্ষোভ মিছিলের এ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি।