১৯৬৩ সালের যুক্তরাজ্য। একদিকে স্নায়ুযুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ক্ষমতাসীন সরকারের ভেতরে অস্বস্তি। দেশটির যুদ্ধবিষয়ক মন্ত্রী জন প্রোফুমো পার্লামেন্টে দাঁড়িয়ে এক তরুণীর সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করলেন। তাঁর বক্তব্য, ওই নারীর সঙ্গে পরিচয়ে কোনো অনৈতিকতা ছিল না। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সেই বক্তব্যই হয়ে উঠল তাঁর রাজনৈতিক জীবনের পতনের কারণ। বেরিয়ে এল এমন এক সম্পর্কের কথা, যাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছিল এক সোভিয়েত কূটনীতিক, লন্ডনের অভিজাত সমাজ, সংবাদমাধ্যমের অনুসন্ধান এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন।