World
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজ করলে বিষয়টি নিয়ে এআই যে সারসংক্ষেপ তুলে ধরে, তার কারণেই এমনটি হয়েছে। বিজ্ঞাপন আয় কমার খবর প্
লেখক বিবিসি72K বার পড়া

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজ করলে বিষয়টি নিয়ে এআই যে সারসংক্ষেপ তুলে ধরে, তার কারণেই এমনটি হয়েছে। বিজ্ঞাপন আয় কমার খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে।
অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেন, সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে কথোপকথনের মতো সরাসরি উত্তর দিয়ে দেয় গুগলের ‘এআই মোড’। এর ফলে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে গুগল সার্চে যে প্রচলিত ফলাফল আসে, সেগুলোর পাশে দেখানো বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে। তবে নতুন এই সার্চ ব্যবস্থা নিয়ে আশাবাদী শিন্ডলার।



