World
আইন নয়, গরু জবাইয়ের ‘অপরাধের’ রায় দিতে গিয়ে বিতর্কিত মনুস্মৃতির উল্লেখ করলেন বিচারক
অপরাধ ‘গরু হত্যা’। সেই অপরাধের সাজা শোনাতে গিয়ে হিন্দু ধর্ম ও গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরতে হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন নরেন্দ্র মোদির রাজ্য ভারতের গুজরাটের এক বিচারক। অপরাধীদের যাবজ্জীবনের সাজা শুনিয়ে প্রাচীন ধর
লেখক প্রতিনিধি83K বার পড়া

অপরাধ ‘গরু হত্যা’। সেই অপরাধের সাজা শোনাতে গিয়ে হিন্দু ধর্ম ও গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরতে হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন নরেন্দ্র মোদির রাজ্য ভারতের গুজরাটের এক বিচারক। অপরাধীদের যাবজ্জীবনের সাজা শুনিয়ে প্রাচীন ধর্মগ্রন্থ ‘মনুস্মৃতি’–এর উদ্ধৃতি দিয়ে বিচারক বলেছেন, গরু শুধু এক প্রাণী নয়, তা জাগতিক সমৃদ্ধি ও ধার্মিকতার স্তম্ভ। হিন্দু ধর্মগ্রন্থে ‘গো–মাতাকে’ রক্ষা করা হিন্দু ধর্মের পবিত্র কর্তব্য মনে করা হয়েছে।



