ইরান যুদ্ধের শুরুর দিকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কূটনীতিকদের অনেকে সপরিবার তড়িঘড়ি অন্যত্র চলে যান, সন্তানদের জন্য নতুন স্কুলের ব্যবস্থা করেন। ঝক্কি কাটিয়ে তাঁদের অনেকে আবার পরে কর্মস্থলে ফেরেন। এখন আবার তাঁদের চলে যেতে বলা হচ্ছে। কী এমন হলো যে যুক্তরাষ্ট্র এতটা সতর্ক অবস্থায় চলে গেল?
মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করার তৎপরতা ‘উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে’ ইরান। ইরান যদি এমন হামলা চালায় তাহলে কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে তা নিয়ে এই প্রতিবেদন।