ইসরায়েলের জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।
তবে বিরোধী শিবির আরব দলগুলোর সঙ্গে জোট করে যদি নেতানিয়াহু সরকারকে সরিয়ে দেয়, তবু তাঁকে ও ইসরায়েলকে ঘিরে যেসব আন্তর্জাতিক আইনি পদক্ষেপ চলছে, তা তাঁর সরকারের পতন সত্ত্বেও টিকে থাকবে।
নেতানিয়াহু পদত্যাগ করলেও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হবে না বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার মামলা থেমে যাবে না।