‘আমরা ইতিহাস গড়েছি’, ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোতে যখন বুথফেরত (এক্সিট পোল) জরিপের ফলাফল আসতে শুরু করে, তখন দলীয় সদরদপ্তর থেকে সমর্থকদের উদ্দেশে এভাবেই বক্তব্য দেওয়া শুরু করেন দেশটির বিরোধী জোটের প্রধান ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট।
গত মঙ্গলবার মধ্যরাতের পর দলীয় কার্যালয় থেকে আইজেনকট বলেন, ‘আগামী বছরগুলোতে দেশটির নেতৃত্ব কে দেবেন, আজ সকালে ইসরায়েলের জনগণ সে বিষয়ে গণভোটের মতো একটি রায় দিয়েছেন। আজ রাতে আমরা আমাদের উত্তর পেয়েছি। জনগণ পরিবর্তনকে বেছে নিয়েছেন। ব্যর্থ জোটের ওপর জনগণ আস্থা হারিয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু যেন আর প্রধানমন্ত্রী না থাকেন, তার পক্ষে ভোট দিয়েছেন ইসরায়েলের জনগণ।’