World
ইলন মাস্কের প্রশংসায় কেন পঞ্চমুখ পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইলন মাস্ক একজন ‘সত্যিকারের প্রতিভাবান’। স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।
লেখক বিবিসি83K বার পড়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইলন মাস্ক একজন ‘সত্যিকারের প্রতিভাবান’। স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠ’ যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।
গতকাল বুধবার মস্কোয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনের সময় পুতিন এ কথাগুলো বলেন। সম্মেলনে তিনি রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প ‘রাসভেত’ নিয়েও কথা বলেন। এ প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইট ব্যবহার করে মানুষকে ইন্টারনেট সেবা দেওয়া হয়।
সম্মেলনে মাস্ক সম্পর্কে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘তিনি একজন প্রতিভাবান, সত্যিকারের প্রতিভাবান। মাস্কসহ আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।’



