World
বিক্ষোভের আগেরদিন প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও আহত ৪
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফ্রান্সে আগামীকাল শনিবার ডাকা বড় বিক্ষোভের আগে এই গুলির ঘটনা ঘটল। তবে ওই বিক্ষোভের সঙ্গে এই ঘটনার
লেখক বিবিসি42K বার পড়া

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফ্রান্সে আগামীকাল শনিবার ডাকা বড় বিক্ষোভের আগে এই গুলির ঘটনা ঘটল। তবে ওই বিক্ষোভের সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইয়োলো ভেস্ট আন্দোলনকারী ও ছাত্র সংগঠগুলো ওই বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভ ঠেকাতে অনেক শহরে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যকরনু জানিয়েছেন, প্যারিসের পশ্চিমে ট্রাপেস এলাকায় ‘অত্যন্ত গুরুতর ঘটনাটি’ এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



