World
গুজরাটের স্কুলে অনুমতি ছাড়া শুধু বহিরাগত নয়, অভিভাবকেরাও ঢুকতে পারবেন না, কেন এমন নির্দেশনা
অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট রাজ্যের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। নির্দেশিকা জারি করে সরকার জানিয়েছে, রাজ্যের ৪৬ হাজার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো ‘বহিরাগত’ প্
লেখক প্রতিনিধি64K বার পড়া

অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট রাজ্যের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। নির্দেশিকা জারি করে সরকার জানিয়েছে, রাজ্যের ৪৬ হাজার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো ‘বহিরাগত’ প্রবেশ করতে পারবেন না। এমনকি পড়ুয়াদের মা–বাবা–অভিভাবকেরাও নন। স্কুলের ভেতরে যেতে হলে তাঁদেরও কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
শুধু প্রবেশই নয়, কোনো বহিরাগত স্কুলের শ্রেণিকক্ষ, দালান এমনকি শৌচাগারের ছবি তুলতে পারবেন না। ভিডিও করতে পারবেন না। পড়ুয়া বা শিক্ষকদের সঙ্গে কথাও বলতে পারবেন না।



