World
পশ্চিমবঙ্গে পূজামণ্ডপে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মহাত্মা গান্ধীর হত্যাকারীর ছবি, চলছে বিতর্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সম্প্রতি একটি পূজামণ্ডপে স্বাধীনতাসংগ্রামীদের সঙ্গে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি প্রদর্শনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
লেখক সংবাদদাতা33K বার পড়া

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে সম্প্রতি একটি পূজামণ্ডপে স্বাধীনতাসংগ্রামীদের সঙ্গে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি প্রদর্শনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
মহিষাদলের মাইকো ক্লাবের পক্ষ থেকে এই দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এ বছর ক্লাবের ৫০তম বর্ষে দুর্গাপূজার থিম ছিল ‘প্রতিচ্ছবি’। সেই কারণে পূজামণ্ডপে বিশিষ্ট মনীষী ও দেশের স্বাধীনতাসংগ্রামীদের ছবি প্রদর্শিত হয়েছিল।



