World
হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে এক রাতেই সাতটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরান এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে এ ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
লেখক আল–জাজিরা, এপি33K বার পড়া

হরমুজ প্রণালিতে এক রাতেই সাতটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরান এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে এ ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি জাহাজের মধ্যে তিনটি নৌ–মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য চারটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।



