চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। অন্যদিকে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের দিকে ধেয়ে যাওয়া সুপার টাইফুন ‘চ্যাম্পি’র প্রভাবে একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় তিন শতাধিক বাড়িঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।