ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। ইরান হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে কড়াকড়ি আরোপ করেছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দিনটি ছিল শনিবার, ঘড়িতে বেলা ৩টা গড়িয়ে গেছে। সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনালে তখন দারুণ ব্যস্ততা। বিমানবন্দরের এই দুটি টার্মিনাল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হয়।