World
পিএইচপির ত্রুটি ঠিক করতে বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ, লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বিভিন্ন কোম্পানি দ্রুত সেগুলো ঠিক করার চেষ্টা করছে। অপর দিকে এই ত্রুটির কথা প্র
লেখক রয়টার্স21K বার পড়া
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বিভিন্ন কোম্পানি দ্রুত সেগুলো ঠিক করার চেষ্টা করছে। অপর দিকে এই ত্রুটির কথা প্রকাশের পর লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে একটি সাইবার নিরাপত্তা কোম্পানি।
এর আগে বুধবার ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহু ওয়েবসাইট বন্ধ করে দেয়। একই সময়ে ওয়েবসাইটের অপারেটররা পিএইচপির ত্রুটি ঠিক করার চেষ্টা করেন।



