যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের নাম বদলে তাঁর বা আমেরিকার নামে রাখার অনুরোধ গুগল প্রত্যাখ্যান করেছে। বুধবার সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, তাঁর এই প্রস্তাব নিয়ে গুগল এগোতে পারবে কি না, তা জানতে তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ফোন করেছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি কেবল দুটি মহাসাগর পছন্দ করি: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে রাজি নই। তাই আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি। এরপর আমি গুগল ম্যাপসকে ফোন করি, যারা হ্রদটির ব্যাপারে দারুণ কাজ করেছিল...উপসাগরের ঘটনা নিয়ে তারা অবশ্য এখনো কিছুটা নার্ভাস।’