মিয়ানমারের গৃহবন্দী সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছর পর তাঁর ছেলের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সু চির ছেলে কিম অ্যারিস জানান, এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। তারপর থেকে শান্তিতে নোবেলজয়ী এই নেতাকে বন্দী রাখা হয়েছে। এত দিন ৮১ বছর বয়সী সু চির বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেতেন ছেলে অ্যারিস।
মায়ের সঙ্গে কথা হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবার মায়ের কণ্ঠ শুনতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’