World
আসামের পর দিল্লিতে ৭০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়ার নোটিশ জারি
ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৭০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের প্রায় সবাই মুসলিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের সামনে বেশ কয়েকটি স্থ
লেখক সংবাদদাতা76K বার পড়া

ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৭০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের প্রায় সবাই মুসলিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের সামনে বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, সরকারি উদ্যোগে ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে একাধিক বাড়িঘর। এর আগেই মসজিদ ও সংলগ্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি পরিষেবা, ঝোলানো হয়েছে উচ্ছেদের নোটিশ। প্রশাসনের পদক্ষেপ ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।



