ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) এসব যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করা হবে। হুতিরা আনসার আল্লাহ (যার অর্থ আল্লাহর সাহায্যকারীরা) নামেও পরিচিত।
গত মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ‘প্রতিরক্ষামূলক’ কাজে ব্যবহার করা হবে। এগুলো ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না।