World
সৌদিতে ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর
২০২৬ সালে সৌদি আরবে উচ্চ হারে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রবণতা অব্যাহত রয়েছে। বছরের প্রথম ছয় মাসে দেশটিতে বাংলাদেশি ও আরও কয়েকটি দেশের নাগরিকসহ অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান
লেখক শর্টস58K বার পড়া

২০২৬ সালে সৌদি আরবে উচ্চ হারে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রবণতা অব্যাহত রয়েছে। বছরের প্রথম ছয় মাসে দেশটিতে বাংলাদেশি ও আরও কয়েকটি দেশের নাগরিকসহ অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)। প্রতিবেদন অনুযায়ী, উল্লিখিত সময়ে মোট ৫৯ বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা মোট সাজার প্রায় ৫৪ শতাংশ। এর বিপরীতে সৌদি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ছিল ৪৯, যা মোট সংখ্যার ৪৬ শতাংশ।



