World
অমিত শাহর এক আদেশের কারণেই কি গ্যাংস্টার বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ
ভারতের বিনোদন জগতে এখন এক আতঙ্কের নাম লরেন্স বিষ্ণোই, বিশেষ করে বলিউডে। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া গেছে।
লেখক এনডিটিভি89K বার পড়া

ভারতের বিনোদন জগতে এখন এক আতঙ্কের নাম লরেন্স বিষ্ণোই, বিশেষ করে বলিউডে। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া গেছে।
সর্বশেষ ১৮ অক্টোবর বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা জড়িত থাকার খবর আসে। বলিউডের আরেক অভিনেতা সালমান খানের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে ওই হামলা হয়েছিল বলেও বলা হয়।
পরপর কয়েকটি হামলার ঘটনায় নাম আসার পরও মুম্বাই পুলিশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে কেন জিজ্ঞাসাবাদ করতে পারছে না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে।



