ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। তবে এখনো সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ইরান যুদ্ধ ও ইয়েমেনের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গতকাল বুধবার তেহরান সফর করেছেন। এমন এক সময়ে তিনি দেশটি সফরে গেলেন, যখন মধ্যপ্রাচ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কিন্তু ইরান তাদের আগের অবস্থানেই অনড়। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে না নিলে তারা হরমুজ প্রণালি খুলবে না এবং যুদ্ধের অবসানও হবে না।