নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটদের লড়াই।
কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেট আসনে ব্যবধান কমে এলেও জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের সুবিধা কমে আসছে—সর্বশেষ তথ্য এমন কথা বলছে না। মোটা তহবিল থাকায় নেতিবাচক প্রচারণায় রিপাবলিকানরা জোর বাড়াচ্ছে। নিজ দলের সমর্থকদের চাঙা করতে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। তবে এর ফল সব ক্ষেত্রে যে খুব ভালো হচ্ছে, তা বলা যাবে না। জনমত জরিপে তাঁর কাজের প্রতি সমর্থন মাত্র ৩১ শতাংশ—যা সাম্প্রতিক বছরগুলোতে যেকোনো প্রেসিডেন্টের জন্য সর্বনিম্ন।