World
পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা
ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন চারজন। পথে এক তরুণকে টার্গেট করেন তাঁরা। তাঁকে অপহরণ করে নিয়ে যান। কিন্তু পরে জানতে পারেন, ওই তরুণের কাছ থেকে নেওয়ার মতো কোনো অর্থ নেই। এতে রেগে যান ছিনতাইকারীরা। শেষমেশ ওই তরুণকে মোবাইল অ
লেখক এনডিটিভি32K বার পড়া

ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন চারজন। পথে এক তরুণকে টার্গেট করেন তাঁরা। তাঁকে অপহরণ করে নিয়ে যান। কিন্তু পরে জানতে পারেন, ওই তরুণের কাছ থেকে নেওয়ার মতো কোনো অর্থ নেই। এতে রেগে যান ছিনতাইকারীরা। শেষমেশ ওই তরুণকে মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণের জন্য আবেদন করান। সেই অর্থ তোলেন পাশের একটি এটিএম বুথ থেকে। এরপর সেই অর্থ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী দল।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার, ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে। ভুক্তভোগীর নাম অজয়। বয়স ২১ বছর।



