চলতি ২০২৬ সালে সৌদি আরবে উচ্চ হারে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রবণতা অব্যাহত রয়েছে। বছরের প্রথম ছয় মাসে দেশটিতে বাংলাদেশি ও আরও কয়েকটি দেশের নাগরিকসহ অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড রেকর্ড করেছে ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)।
ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস মূলত জার্মানির বার্লিনভিত্তিক একটি স্বাধীন, অলাভজনক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটির মূল প্রশাসনিক সদর দপ্তর বার্লিনে অবস্থিত। তবে যুক্তরাজ্য (লন্ডন) ও লেবাননেও (বৈরুত) এর প্রতিনিধি ও সহযোগী শাখা রয়েছে।